মাথাভারী প্রশাসন দিয়ে পানির অধিকার নিশ্চিত হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত ‘বাংলাদেশ পানি আইন ২০১২-এর খসড়া ও জনগণের পানি অধিকার’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, একটি মাথাভারী প্রশাসন দিয়ে কোনো আইন বাস্তবায়ন সম্ভব নয়। অথচ জাতীয় পানিসম্পদ পরিষদ সে ধরনের একটি প্রতিষ্ঠানে রূপ নিতে যাচ্ছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সাংসদ ও আমলা দিয়ে এ পরিষদ গড়ে তোলা হলেও বাস্তবে এর কোনো সুফল পাওয়া যাবে না। গতকাল সোমবার নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ সাংবাদিক কামাল লোহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। আলোচনা সভায় বক্তব্য দেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক শফিক হায়দার চৌধুরী, মোহাম্মদ শাহ্ আলম, মনজুরুল কিবরিয়া, সামুদ্রিক বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ জাফর, বনবিদ্যা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ কামাল হোসাইন, আইন বিভাগের সহযোগী অধ্যাপক এ বি এম আবু নোমান, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা ও নগর পরিকল্পনাবিদ সুভাষ বড়ুয়া।