মাথার খুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির রাজাপুর উপজেলার ইন্দ্রপাশা গ্রামের তিল্লারবাড়ির মসজিদসংলগ্ন একটি টিলা থেকে গতকাল বুধবার দুপুরে মানুষের মাথার খুলিসহ কয়েকটি হাড় উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় কয়েক ব্যক্তি সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে মো. সালেহ নামের স্থানীয় এক ব্যক্তি টিলায় মাটি খুঁড়তে গিয়ে ওই খুলি ও হাড়ের সন্ধান পান। স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ সেগুলো উদ্ধার করে।