মাথালের ভেতর থেকে গাঁজা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার বাগমারা এলাকায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের একটি দল।গত বুধবার বিকেলের দিকে কুষ্টিয়া থেকে দৌলতদিয়াগামী বাসটি থেকে মুক্তার হোসেনকে (৩২) গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ময়রামপুর গ্রামে। রাজবাড়ী গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক হায়দার হোসেন জানান, মুক্তার কৃষকের ব্যবহূত মাথালের (মাঠে কাজ করার সময় কৃষকের ব্যবহূত টুপি) মধ্যে করে গাঁজা নিয়ে ওই বাসে করে যাচ্ছিলেন। উদ্ধার করা গাঁজার দাম প্রায় ১০ হাজার টাকা। এ ঘটনায় বুধবার বিকেলেই রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মুক্তারকে মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।