মাথায় ইট পড়ে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় নির্মাণাধীন ভবনের ওপর থেকে ইট পড়ে হোসেন আহমেদ (১২) নামের এক শিশু মারা গেছে। একই ঘটনায় আহত হয়েছে মো. সাইফুল (৯) নামের আরেকটি শিশু। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির বাবার নাম আলী হোসেন। সে রাহাত্তারপুল মাহবুব সওদাগরের কলোনিতে পরিবারের সঙ্গে থাকত।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক পঙ্কজ বড়ুয়া বলেন, রাহাত্তারপুল ফুলকলি বেকারির পাশে একটি নির্মাণাধীন সাততলা ভবনের নিচে খেলছিল হোসেন আহমেদ ও সাইফুল। হঠাৎ ভবনের ওপর থেকে ইট-পাথর নিচে পড়লে দুজনেই আহত হয়। হোসেন আহমেদের মাথায় আঘাত লাগে। হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাইফুল হাসপাতালে চিকিৎসাধীন।