মাদক আইনি কোনো সমস্যা নয়, এটা সামাজিক সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, মাদক আইনি কোনো সমস্যা নয়, এটা সামাজিক সমস্যা। সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে মাদকবিরোধী কর্মযজ্ঞে সম্পৃক্ত হতে হবে। সমাজকে মাদকমুক্ত রাখতে হলে সুধী সমাজকেও প্রতিরোধে অংশ নিতে হবে।গতকাল শনিবার কুমিল্লায় মাদকদ্রব্য ধ্বংসকরণ ও মাদকবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টায় কুমিল্লা পুলিশ লাইন মাঠে ওই সুধী সমাবেশ ও মাদকদ্রব্য ধ্বংস করা হয়। কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নওশের আলী, কুমিল্লা জেলা ও দায়রা জজ এ আর মাসউদ, বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) কুমিল্লা সেক্টরের অধিনায়ক রুস্তম আলী, কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা শাখার কমান্ডার সফিউল আহমেদ বাবুল ও আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রউফ।