প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয় মাঠে মাদক, ইভ টিজিং ও পাচারবিরোধী সমাবেশ গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। দাউদকান্দি থানা প্রশাসন এ সমাবেশের আয়োজন করে। এতে প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেয়। সমাবেশে বক্তারা মাদককে ‘না’ বলা, মেয়েদের উত্ত্যক্ত না করা এবং পাচাররোধে সচেতন থাকতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। বিদ্যালয় সূত্র জানায়, প্রধান শিক্ষক এস এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় সমাবেশে দাউদকান্দি মডেল থানার ওসি আবু ছালাম মিয়া, এসআই মো. আসাদুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক সেলিম মিয়া তালুকদার, জ্যেষ্ঠ শিক্ষক মোহাম্মদ আলী, বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক প্রমুখ বক্তব্য দেন।