মাদক উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদক ব্যবসার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোনারগাঁ থানার ওসি ইউনুস আলী জানান, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার উত্তরসাহাপুর গ্রামের রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকদ্রব্যের ব্যবসা চালিয়ে আসছিলেন। গতকাল ভোরে রফিকুল তাঁর সহযোগী গাড়িচালক রিপন হোসেনকে নিয়ে একটি প্রাইভেট কারযোগে ঢাকা যাচ্ছিলেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের প্রাইভেট কার থেকে ২১৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।