মাদক ও ইভ টিজিং বিরোধী শপথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জীবনে কখনো মাদক স্পর্শ করব না। মেয়েরা আমাদের বোন, তাদের ইভ টিজিং করব না, কেউ করলে সাধ্যমতো প্রতিহত করব।’ গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ডিএন ডিগ্রি কলেজ মাঠে এক সভায় বিভিন্ন কলেজের আট শতাধিক ছাত্রছাত্রী এই শপথ নেন।সভা শেষে মাদক ও ইভ টিজিংবিরোধী শোভাযাত্রা বের হয়ে পীরগঞ্জ-রাণীশংকৈল সড়কের দুর্গাপুরে গিয়ে শেষ হয়।সেখানে দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত তাঁরা মাদক ও ইভ টিজিংবিরোধী মানববন্ধন করেন। মানববন্ধন ও শোভাযাত্রায় পীরগঞ্জের উপজেলা চেয়ারম্যান মো. ইসাহাক আলী, পীরগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ বিভূতি কুমার রায়, ঠাকুরগাঁও জেলা তথ্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, ডিএন ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ফয়জুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।