মাদক ও ইভ টিজিংয়ের বিরুদ্ধে শপথ নিল স্কুলশিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ও ইভ টিজিংয়ের বিরুদ্ধে শপথ নিয়েছে নারায়ণগঞ্জ শহরের মাসদাইরের একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জ আদর্শ স্কুল নামে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল শনিবার দুপুরে নিজ প্রতিষ্ঠানের মিলনায়তনে এ শপথ নেয়।
জেলা পুলিশ প্রশাসনের ব্যবস্থাপনায় সড়ক দুর্ঘটনা, ইভ টিজিং ও মাদক প্রতিরোধে সচেতনতা সভায় ওই শপথ গ্রহণের অনুষ্ঠান হয়। শপথবাক্য পাঠ করান নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) মো. আবদুর রশিদ। নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে নারায়ণগঞ্জ শহর ও যানবাহন শাখার পুলিশ পরিদর্শক এ কে এম শরফুদ্দিন উপস্থিত ছিলেন। সভায় সড়ক দুর্ঘটনা, ইভ টিজিং ও মাদকের কুফল সম্পর্কে কয়েকটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।