মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী সামাজিক আন্দোলন ও গণসচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বর্ডার গার্ডস অব বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম। গতকাল সোমবার ফেনীর ফুলগাজী উপজেলায় নোয়াপুর সীমান্ত ফাঁড়ি ভবনের উদ্বোধনের পর স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এই আহ্বান জানান।বিজিবির মহাপরিচালক বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও এলাকাবাসীর নিরাপত্তায় এই ফাঁড়ি কার্যকর ভূমিকা রাখবে। এ জন্য জেলা প্রশাসন, স্থানীয় সরকার, পুলিশ ও এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে। রফিকুল ইসলাম বলেন, ‘কিছু লোভী ব্যক্তির জন্য সীমান্তপথে মাদক প্রবেশ করে, যা আমাদের যুবসমাজকে দিন দিন ধ্বংস করে দিচ্ছে। কোনো অবস্থায়ই যাতে মাদকদ্রব্য প্রবেশ করতে না পারে, সে জন্য গণসচেতনতা ও গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। স্থানীয় জনসাধারণকে চোরাচালান বিশেষ করে, মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে।’