প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের বাঘারপাড়া উপজেলা সদরে গতকাল বুধবার দুপুরে মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণসমাবেশ করা হয়। এতে পুলিশ সুপার আনিসুর রহমান প্রধান অতিথি হিসেবে অংশ নেন। স্থানীয় চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার শহীদ মো. আবু সারোয়ার ও সহকরী পুলিশ সুপার তানভীর আহমেদ। বক্তব্য দেন ইউএনও শাহানাজ বেগম, পৌরসভার মেয়র মো. কামরুজ্জামান, বাঘারপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ আজগর আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসান আলী প্রমুখ। সমাবেশ শেষে শোভাযাত্রা বের করা হয়। এটি বাঘারপাড়া সদরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।