প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বরকোটা স্কুল অ্যান্ড কলেজ মাঠে গত শুক্রবার বিকেলে জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থা ও সবুজ ছায়ার উদ্যোগে এ প্রতিযোগিতা হয়। খেলায় সানলাইফ একাদশ ২-১ গোলে বুলেট ইলেভেন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইউসুফ জামিল। এ সময় দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া, মালিগাঁও ইউপির চেয়ারম্যান নূরুল ইসলাম সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।