মাদক ও জুয়ামুক্ত করার ঘোষণা চান তরুণেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলার এ রকম অর্ধশতাধিক নতুন ভোটারের সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়। তাঁরা সবাই প্রার্থীদের কাছে এলাকাকে মাদক ও জুয়ামুক্ত করার ঘোষণা চান। তাই মাদক ও জুয়ামুক্ত রাখার প্রতিশ্রুতি দেওয়া সৎ ও উদ্যমী এমন কাউকে এলাকার উন্নয়নের জন্য তাঁরা ভোট দেবেন বলে জানান।

আহসানুল কবির নামে এক তরুণ বলেন, ‘ভোটার হওয়ার পর মনে হচ্ছে আমিও দেশের একটা অংশ। জীবনের প্রথম ভোট দেব এবার। তাই যে প্রার্থী দুর্নীতিমুক্ত হবে ও এলাকাকে মাদকমুক্ত রাখবে তাঁকেই ভোট দেব।’

নতুন ভোটার এনামুল হক বলেন, নির্বাচনে তিনি এবার ভোটটি দিতে চান এমন এক প্রার্থীকে যিনি এলাকাকে মাদক ও জুয়ামুক্ত করার ঘোষণা দেবেন।

উপজেলার দামগাড়া গ্রামের গোলাম রব্বানী বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় জুয়ার আসর চলছে। মানুষ দিন দিন নিঃস্ব হচ্ছে। আর এলাকা মাদকে সয়লাব হচ্ছে। এতে করে এলাকার তরুণসমাজ ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার এখনই সময়। এ কারণে যিনি স্পষ্ট করে মাদক ও জুয়ামুক্ত রাখার প্রতিশ্রুতি দেবেন তাঁকেই ভোট দেওয়া উচিত।

উপজেলা সদরের নুসরত ফারিয়া বলেন, ‘শুধু ঘোষণা দিলেই হবে না। কীভাবে জুয়ামুক্ত, মাদকমুক্ত করবেন এর পরিকল্পনাও আমাদের জানাতে হবে। কিন্তু দুঃখের বিষয় এখনো কোনো প্রার্থী এ ব্যাপারে জোর দিয়ে কিছু বলছেন না।’

সামাজিক সংগঠন শিবগঞ্জ উন্নয়ন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুল হক বলেন, নতুনদের উচ্ছ্বাস সব কিছুর মতো ভোটের ক্ষেত্রেও বেশি। নতুনেরা কখনোই অযোগ্য প্রার্থী বেছে নিতে পারেন না।