মাদক ও জুয়ায় বাধা দেওয়ায় পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলার বুড়িহাটী গ্রামে মাদক সেবন ও জুয়ায় বাধা দেওয়ার কারণে সুশঙ্কর রায় নামের এক পল্লিচিকিৎসকের ডান হাত ভেঙে ও পা থেঁলতে দিয়েছে এক সন্ত্রাসী। তাঁকে গুরুতর অবস্থায় কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সুশঙ্কর রায়ের ছেলে উত্তম রায় বাদী হয়ে গত শুক্রবার রাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের নাম উল্লেখ করে মামলা করেছেন।আহত সুশঙ্কর ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সুশঙ্কর গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে খাবার শেষে বারান্দায় বসে ছিলেন। এ সময় পুলিশ পরিচয় দিয়ে মুখ-ঢাকা এক লোক তাঁর কাছে জানতে চায়, তাঁদের বাগানের কোন জায়গায় জুয়ার আসর বসে। তিনি তেঁতুলগাছের নিচে বসে বলে জানান। তখন ওই ব্যক্তি তেঁতুলগাছের নিচে নিয়ে যেতে বলেন। তিনি অস্বীকৃতি জানালে তাঁকে জোর করে সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে ওই ব্যক্তি তাঁকে লাঠি দিয়ে বেদম মারধর করে ফেলে রেখে যায়। পরে এলাকার লোকজন তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। গত শুক্রবার সকালে তাঁকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।সুশঙ্কর রায়ের ভাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সুকুমার রায় জানান, তিনি যখন বাড়িতে যান, তখন এলাকার কিছু লোক তাঁদের বাগানে নিয়মিত জুয়া ও মাদকের আসর বসায়। তিনি এ ব্যাপারে পুলিশ ও নির্বাহী কর্মকর্তাকে জানান। এর পর থেকে মাঝেমধ্যে পুলিশের অভিযান চলে। তাঁর ধারণা, এই আসরে বাধা পড়ায় তারাই তাঁর বড় ভাইকে মেরে আহত করেছে।সুশঙ্কর জানান, তাঁদের ২৫ বিঘা জমির ওপর একটি ফলের বাগান আছে। সেখানে এলাকার ২০-২৫ জন লোক প্রতিদিন জুয়া ও মাদকের আসর বসায়। নিষেধ করলেও তারা শোনে না, উল্টো ভয় দেখায়। ওই রাতে তিনি কাউকে চিনতে পারেননি। তিনি আশঙ্কা করেন, মারধরের সময় তিনি চিৎকার না দিলে তাঁকে হত্যা করা হতো। তিনি এখন চরম নিরাপত্তাহীনতায় আছেন বলে জানান।সুশঙ্করকে দেখতে গিয়ে উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন সাংবাদিকদের বলেন, ঘটনাটি ছোট করে দেখার কিছু নেই। এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। কারা এর সঙ্গে জড়িত, তা খুঁজে বের করার জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।