মাদক ও ডাকাতি নিয়ে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়ায় মাদক ব্যবসা ও ডাকাতি নিয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ ছাড়া জরাজীর্ণ সড়ক মেরামত ও মুন্সিগঞ্জ-গজারিয়া নৌপথে ফেরি যোগাযোগ স্থাপনের দাবি জানানো হয়। গতকাল মঙ্গলবার উপজেলার টেংগাচর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা হয়।
সভায় কমিটির সদস্যরা বলেন, শিল্পকারখানার কারণে গজারিয়ায় মেঘনা নদীর পানি মারাত্মক দূষিত হচ্ছে। ক্ষতি হচ্ছে পরিবেশের। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আরও উদ্যোগী হতে হবে।
স্থানীয় সাংসদ মৃণাল কান্তি দাস সভায় উপস্থিত ছিলেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায়, বিশেষ করে মাদক ও ডাকাতি রোধে পুলিশ প্রশাসনকে ভূমিকা রাখতে হবে।