মাদক ও নকল সিডিসহ সাতজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে পৃথক তিনটি অভিযানে নকল সিডি ও মাদকসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত শনিবার এসব অভিযান চালানো হয়। র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সন্ধ্যায় র্যাব-২-এর একটি দল পুরানা পল্টন এলাকা থেকে ইয়াছিন (১৯) নামে একজনকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ১০ হাজার ৭২৫টি নকল সিডি, একটি সিডি রাইডার ও দুই হাজার মোড়ক উদ্ধার করা হয়। একই দিন রাতে একই এলাকার একটি বাসা থেকে তিন হাজারেরও বেশি ফেনসিডিল উদ্ধার করা হয়। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবদুল ওহাব (৪৫) ও বিল্লাল হোসেন (২৪) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে শনিবার বিকেলে র্যাব-৩-এর একটি দল বংশালের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে থেকে ২০০ ইয়াবা বড়িসহ চারজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন হাবিবুর রহমান (২৫), শিহাবুল হক (২২), জুয়েল হাওলাদার (২২) ও শেখ নাসিফ (২২)।