মাদক ও বাল্য বিবাহকে 'না'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার শব্দলদীঘি মহল্লায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক ছাত্রছাত্রী গতকাল শনিবার মাদককে ‘না’ বলে কখনো মাদক গ্রহণ ও বাল্যবিবাহ করবে না বলে শপথ নিয়েছে।
পরে এসব শিক্ষার্থীর মধ্যে পৌরসভার পক্ষ থেকে ফলের চারা বিতরণ করা হয়।
ওই তিন শিক্ষপ্রতিষ্ঠান হলো শব্দলদীঘি আদর্শ উচ্চবিদ্যালয়, শব্দলদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শব্দলদীঘি বালিকা দাখিল মাদ্রাসা।
চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র তৌহিদুর রহমান। আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর ছাইফুল ইসলাম, আদর্শ উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রহুল আমিন সরকার, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা পারভীন প্রমুখ।