মাদক ও বাল্যবিবাহ রোধের অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় মাদক, বাল্যবিবাহ ও অবৈধ বালু তোলা প্রতিরোধের অঙ্গীকার করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ প্রশাসনের কর্মকর্তারা।উপজেলা পরিষদের সভাকক্ষে গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসন আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা সভায় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান সভাপতিত্ব করেন। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। উপজেলার আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে ইউনিয়নগুলোতে মাদক বিক্রি বন্ধ, বাল্যবিবাহ রোধ এবং ইছামতী নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে যেকোনো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। সভায় উপজেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আবু আশফাক, ভাইস চেয়ারম্যান শেখ হান্নান উদ্দিন, সহকারী কমিশনার মো. লিয়াকত হোসেন, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইব্রাহীম খলিল, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান, নবাবগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হোসেনসহ ১৪টি ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।সভায় উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক মাদকের বিস্তৃতি, মেলার নামে বিভিন্ন স্থানে জুয়ার আসর ও বাল্যবিবাহ বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।