মাদক কেনার টাকা না পেয়ে নিজ ঘরেই আগুন
মায়ের কাছে জুয়া খেলা ও মাদক কেনার জন্য টাকা চেয়ে না পেয়ে নিজেদের বসতঘর আগুনে পুড়িয়ে দিয়েছেন এক তরুণ।
গতকাল বুধবার বিকেলে মাগুরার মহমঞ্চদপুর উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই তরুণের নাম সোহাগ হোসেন (২৫)। তিনি গ্রামের আলতাফ হোসেনের ছেলে। সোহাগের মা রেনু বেগম জানান, প্রায় ১০ বছর আগে তাঁর স্বামী মারা যান। সোহাগ অসৎসঙ্গে পড়ে মাদক সেবন ও জুয়া খেলায় আসক্ত হয়ে পড়ে। জুয়া খেলা ও মাদক কেনার টাকা না পেলে সোহাগ প্রায়ই বাড়িতে হামলা-ভাঙচুর চালাতেন এবং মারধর করতেন। বিভিন্ন সময় ছেলের দাবি মেটাতে গিয়ে তিনি স্বামীর জমির সবটুকু বিক্রি করে দিয়েছেন।
সোহাগের স্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, ‘বুধবার (৫ মার্চ) বেলা দুইটার দিকে সোহাগ মায়ের কাছে কিছু টাকা চেয়ে না পেয়ে বাড়ির কিছু জিনিসপত্র ভাঙচুর করে বাড়ি থেকে বের হয়ে যান। বেলা তিনটার দিকে তিনি ফিরে এসে বাড়ির একমাত্র ঘরের পেছন দিক থেকে আগুন দেন। অল্প সময়ের মধ্যে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ঘরের সব মালামাল ও জিনিসপত্র পুড়ে গেছে।’ স্থানীয় পল্লি চিকিৎসক নুর মুহামঞ্চদ বলেন, পরিবারটি এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।