মাদক ক্রেতা-বিক্রেতাকে ধরিয়ে দিলেই পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে মাদক ক্রেতা ও বিক্রেতাকে ধরিয়ে দিলে ওই ব্যক্তিকে ২০ হাজার টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন পৌর মেয়র।

আজ বুধবার মাদকবিরোধী অভিযান ও প্রচারণার মাস জানুয়ারি ২০১৭ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে সিরাজগঞ্জ পৌরসভার মেয়র আবদুর রউফ এ ঘোষণা দেন। মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের উদ্যোগে পৌর শহরের মাহমুদপুর মহল্লায় মাদকবিরোধী এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে পৌর মেয়র আবদুর রউফ বলেন, মাদক সরবরাহকারী, বিক্রেতা ও ক্রেতাদের ধরিয়ে দিলেই ওই ব্যক্তিকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

পৌর কাউন্সিলর শিপু আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরতিজা আহসান, প্যানেল মেয়র হেলাল উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রক কার্যালয়ের পরিচালক মো. নুরুল হক প্রমুখ।