মাদক ছেড়ে সুস্থ জীবনে ফিরে আসার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের আহ্বানে সাড়া দিয়ে নওগাঁর সাপাহার উপজেলার ৭ মাদক ব্যবসায়ী ও ১২ জন মাদক সেবনকারী মাদক ছেড়ে সুস্থ জীবনে ফিরে আসার অঙ্গীকার করেছেন। সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) মিলনায়তনে ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং সমাবেশে গতকাল শনিবার তাঁরা পুলিশের কাছে আত্মসমর্পণ করে ওই অঙ্গীকার করেন।
সমাবেশে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) রকিবুল আক্তার সুস্থ জীবনে ফিরে আসার অঙ্গীকার করায় তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং পুনর্বাসনের প্রতিশ্রুতি দেন। পরে তিনি মাদক ব্যবসায়ী ও সেবনকারী ব্যক্তিদের শপথবাক্য পাঠ করান।
সমাবেশে সভাপতিত্ব করেন সাপাহার থানার ওসি রেজাউল ইসলাম। উপস্থিত ছিলেন সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার সামিউল আলম, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী প্রমুখ।