মাদক ত্যাগে টেলিফোনে পরামর্শ নিলেন ৩২ জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে নিয়মিত আয়োজন মাদকবিরোধী টেলিফোন পরামর্শ সহায়তার ২৮তম অনুষ্ঠান গতকাল দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নিদিষ্ট নম্বরে (৯১২১২২৩) ফোন করে ৩২ জন মাদকাসক্ত ব্যক্তি বা তাঁদের স্বজন ফোন করে পরামর্শ নেন। রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রাবিন পরামর্শ দেন।
এ ছাড়া রাজধানীর ডব্লিউভিএ মিলনায়তনে প্রতি মাসে মাদকাসক্ত ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে একটি পরামর্শ সহায়তা অনুষ্ঠান হয়। সমস্যার ধরন অনুযায়ী মনোরোগ চিকিৎসকের পরামর্শ বিনা মূল্যে গ্রহণ করতে ০১৭১৬২৪২২১৫ নম্বরে অনুষ্ঠানের আগেই নাম অন্তর্ভুক্ত করতে হয়। তা ছাড়া প্রথম আলো পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে টেলিফোন পরামর্শ সহায়তা অনুষ্ঠানের আগাম তারিখ জানিয়ে দেওয়া হয়।