মাদক থেকে দূরে থাকতে নিজ ও দেশকে ভালোবাসুন
মাদকবিরোধী সংলাপে বক্তারা বলেছেন, নিজের প্রতি যার ভালোবাসা নেই, বিশ্বাস নেই, সে-ই মাদক নেয়। জীবনের নানা হতাশা কিংবা কৌতূহল থেকে মানুষ মাদক নেয়। হতাশা নয়, প্রত্যেক মানুষেরই সীমাহীন সম্ভাবনা রয়েছে। মাদক গ্রহণ আধুনিকতার বহিঃপ্রকাশ নয়। মাদক থেকে দূরে থাকতে নিজেকে, নিজের পরিবার ও দেশকে ভালোবাসুন।গতকাল শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী মুক্ত সংলাপে বক্তারা এসব কথা বলেন। ‘চাই মাদকমুক্ত সুস্থ পরিবার’ শীর্ষক মুক্ত আলোচনা সভা আয়োজনে বন্ু্লসভার সদস্যরা সহযোগিতা করেন। চট্টগ্রামের মতো কক্সবাজার, নোয়াখালী, রাঙামাটিসহ দেশের ২২টি স্থানে মুক্ত সংলাপের আয়োজন করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক অফিস থেকে পাঠানো খবর:চট্টগ্রাম: সংলাপে অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি অলক পাল, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের আদনান মান্নান, আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ আনোয়ারা আলম, কাউন্সিলর রেহেনা বেগম, সাংবাদিক নাজিমউদ্দিন, চট্টগ্রাম মেট্রো রিহ্যাব অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুর হোসেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের সভাপতি মৃদুল কান্তি দে প্রমুখ।অনুষ্ঠানে চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা আনোয়ারা আলম বন্ধুসভার উপস্থিত সদস্যদের মাদককে বর্জন করার শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে মুক্ত আলোচনার ফাঁকে ফাঁকে একক ও দলীয় সংগীত পরিবেশন করেন চট্টগ্রাম বন্ধুসভা সাংস্কৃতিক দলের সদস্যরা। মাদকবিরোধী অনুষ্ঠানে সংহতি প্রকাশ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আগ্রাবাদ মহিলা কলেজ, এনায়েত বাজার মহিলা কলেজ, খুলশী থানা বন্ধুসভা শাখা এবং চট্টগ্রামের বিভিন্ন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সদস্যরা।কক্সবাজার: কক্সবাজার সরকারি মহিলা কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরীর সভাপতিত্বে মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়। এতে মিয়ানমার সীমান্তপথে ইয়াবাসহ মাদক পাচার, মাদকাসক্তের সংখ্যা বৃদ্ধি ও মাদক প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) অজয় ঘোষ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুদ্দিন ফরাজী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আয়াছুর রহমান, প্রবীণ শিক্ষক মো. নাসিরউদ্দিন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান, নাট্যকর্মী চন্দন কান্তি দাশ, কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা, প্রকৌশলী কানন পাল, কলেজশিক্ষক সানোয়ারা বেগম, মাদক নিরাময় কেন্দ্র নোঙরের নির্বাহী পরিচালক দিদারুল আলম, অর্থনীতি ক্লাবের সভাপতি মো. মহিউদ্দিন প্রমুখ। শেষে শহীদ মিনার চত্বরে উপস্থিত সবাই হাত তুলে মাদকমুক্ত সুস্থ পরিবার প্রতিষ্ঠার শপথ নেন। শপথবাক্য পাঠ করান ফজলুল করিম।নোয়াখালী: মাদকের ভয়াবহতা ও পারিবারিক জীবনে এর প্রভাবের কথা উল্লেখ করে নোয়াখালী শহরকে মাদকমুক্ত করার ঘোষণা দেন মেয়র হারুনুর রশীদ। নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক আবু নাছেরের সঞ্চালনায় মুক্ত সংলাপে অংশ নেন নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক এ কে এম মোছলে উদ্দিন, প্রবীণ শিক্ষাবিদ মোয়ারফ হোসেন, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন, এসো গড়ি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আবদুল আউয়াল ও প্রাণের নির্বাহী পরিচালক নুরুল আলম।রাঙামাটি: রাঙামাটি সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজ রক্ষায় প্রথম আলোর উদ্যোগের সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।রাঙামাটি বন্ধুসভার সভাপতি উচাচিং মারমার সঞ্চালনে মুক্ত সংলাপে অংশ নেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুনীল কান্তি দে, কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক আবদুস জাহের, পদার্থবিজ্ঞানের দীননাথ দে, প্রদীপ কুমার দেব ও কয়েকজন শিক্ষার্থী। সংলাপের শুরুতে স্বাগত বক্তব্য দেন বন্ধুসভার সাধারণ সম্পাদক মো. ইউনুস।