মাদক থেকে রক্ষায় পরামর্শ সহায়তা
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কদমতলী এলাকার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে গতকাল বৃহস্পতিবার বিকেলে মাদকবিরোধী পরামর্শ-সহায়তা দিয়েছে প্রথম আলো ট্রাস্ট।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ঢাকা জেলা সহকারী পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) মো. শহীদুল ইসলাম মাদকের ভয়াবহতা সম্পর্কে একটি স্লাইড উপস্থাপন করেন। প্রথম আলোর মাদকবিরোধী আন্দোলনের উপদেষ্টা মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক েমাহিত কামাল বক্তব্যের একপর্যায়ে মাদক বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এরপর তিনি কয়েক শ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবককে মাদক গ্রহণ না করার বিষয়ে শপথ গ্রহণ করান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর কেরানীগঞ্জ প্রতিনিধি ইকবাল হোসেন। এ সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানা সহকারী কমিশনার (ভূমি) শহিদুল হক পাটোয়ারী, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন মীর, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সালাহ্ উদ্দিন মিয়া, প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের সমন্বয়ক ফেরদৌস ফয়সাল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের (কেরানীগঞ্জ শাখা) উপাধ্যক্ষ কাজী রাহাত আনাম৷