মাদক ধরিয়ে দেওয়া প্রতিবন্ধী বাসচালক মুক্তি পেয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ধরিয়ে দেওয়া বাকপ্রতিবন্ধী গাড়িচালক আহম্মেদ মিন্টুকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে পুলিশ। গত ২৪ মার্চ সকালে মুন্সিগঞ্জ বাস টার্মিনালে গাড়ির মধ্যে থাকা ৮৬ বোতল ফেনসিডিলের খবর মিন্টু নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু পুলিশ তাঁকেই গ্রেপ্তার করে ওই মামলার আসামি করেছিল।গত ২৮ এপ্রিল প্রথম আলোতে মিন্টুর ঘটনা ও মুন্সিগঞ্জের মাদক নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।