মাদক ধ্বংস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে সাতটি মামলার প্রায় সাড়ে ২৬ হাজার ইয়াবা বড়ি ও ৩০০ গ্রাম হেরোইন ধ্বংস করেছেন আদালত। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় জেলা জজ আদালতের বারান্দায় মুখ্য বিচারিক হাকিম শামীমা আফরোজ এসব ধ্বংস করেন। এসব মাদকের মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। আদালত সূত্রে জানা গেছে, গত এক মাসে জেলার বিভিন্ন উপজেলা থেকে গ্রেপ্তার হওয়া মাদকের মধ্যে ইয়াবা বড়ি ও হেরোইন ছিল উল্লেখযোগ্য। মামলা দায়েরের পর এগুলোর তদন্তসংশ্লিষ্ট তথ্য-উপাত্ত সংরক্ষণ করার পর মাদকের আলামত ধ্বংসের উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় গতকাল মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এ সময় অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম ফেরদৌস ওয়াহিদ, জ্যেষ্ঠ বিচারিক হাকিম খালেদা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার শফিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।