মাদক নিরাময় কেন্দ্র নোঙরে মতবিনিময়
কক্সবাজার শহরের বাইপাস সড়ক এলাকায় স্বেচ্ছাসেবী মাদক নিরাময়কেন্দ্র নোঙরে গতকাল রোববার দুপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নোঙরের উপদেষ্টা ও সাংবাদিক আবদুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহামঞ্চদ ইকবাল, কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক হুমায়ুন কবির খন্দকার, নোঙরের নির্বাহী পরিচালক দিদারুল আলম, উখিয়া কলেজের অধ্যাপক অজিত দাশ, সাংবাদিক নুপা আলম, বলরাম দাশ, সেলিম উদ্দিন প্রমুখ।
এই মতবিনিময় সভায় কয়েকজন তরুণ মিয়ানমার থেকে ইয়াবা পাচারের কাহিনি ও আসক্ত হওয়ার বিভিন্ন ঘটনা তুলে ধরেন।
টেকনাফের শাহজাহান বলেন, এখন পথে পথে ইয়াবা পাওয়া যায়। ২০০৯ সালে কৌতূহলবশত যৌন উত্তেজক হিসেবে তিনি ইয়াবা সেবন শুরু করেন। দুই মাস আগে তাঁর মা এই কেন্দ্রে তাঁকে ভর্তি করেন। এখন তিনি প্রায় সুস্থ হয়ে উঠেছেন বলে জানান। তিনি ইয়াবা গডফাদারদের আইনের আওতায় আনার জন্য মহাপরিচালকের হস্তক্ষেপ কামনা করেন।
মোহামঞ্চদ ইকবাল স্বেচ্ছায় সুস্থ জীবনে ফিরে আসা ওই তরুণদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন।