মাদক নির্মূলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক সুস্থ চিন্তা ও মানসিক বিকাশের অন্তরায়। এর প্রধান শিকার হচ্ছে কিশোর-তরুণেরা। মাদকাসক্ত হয়ে তারা জড়িয়ে পড়ছে নানা অপরাধে।
পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। ৫ মে বিকেলে পাঁচরিয়া হুলাইন ছালেনুর কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা মাদক নির্মূলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
‘আসুন সবাই মিলে দেশকে ভালোবাসি, মাদককে না বলি’ স্লোগান নিয়ে হাবিলাসদ্বীপ ইউনিয়নের সচেতন নাগরিকের ব্যানারে মাদক ব্যবসা নির্মূলের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের সদস্য শাহিদুল ইসলাম, ব্যবসায়ী মোহাম্মদ বোরহান উদ্দিন আকবরী, মোহাম্মদ ইকবাল হোসেন, সাজ্জাদ হোসেন, কে এম আরফাজুল ইসলাম, শাহাদৎ হোসেন, মোহাম্মদ হানিফ প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমানে হাবিলাসদ্বীপ ইউনিয়নে ইয়াবা ও মাদকের বিস্তার বেড়েছে। এ অবস্থা থেকে ইউনিয়নকে মুক্ত করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তাঁরা।