মাদক নির্মূলে সবার সদিচ্ছা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাদকমুক্ত সমাজ: চট্টগ্রামবাসীর অঙ্গীকার’ স্লোগান সামনে রেখে মাদকবিরোধী মানববন্ধন করেছে উন্নয়ন সংগঠন কারিতাস।
গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, মাদক নির্মূলে দরকার সবার সদিচ্ছা ও সবার সম্মিলিত প্রচেষ্টা।
মানববন্ধনে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুকুর রহমান শিকদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আলী আসলাম হোসেন, সমাজকর্মী জেসমিন সুলতানা, কারিতাসের কর্মসূচি কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল ইসলামসহ বিভিন্ন উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের শপথবাক্য পাঠ করান অধিদপ্তরের উপপরিচালক আলী আসলাম হোসেন।
মানববন্ধনে অতিরিক্ত জেলা প্রশাসক মাসুকুর রহমান বলেন, মাদক প্রতিরোধে প্রশাসন কাজ করে যাচ্ছে। এটি পুরোপুরি নির্মূল করতে সচেতনতার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবাইকে কার্যকর ভূমিকা রাখতে হবে।