মাদক নির্মূলের প্রত্যয় পুলিশ জনতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও-মোহাম্মদপুর এলাকায় মাদক নির্মূলের প্রত্যয় ব্যক্ত করেছে পুলিশ ও জনতা। গতকাল শনিবার বিকেলে মোহাম্মদপুরের টাউনহল বাজারে মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা কমিউনিটি পুলিশের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে বক্তারা এ প্রত্যয় ব্যক্ত করেন।সমাবেশে স্থানীয় কমিউনিটি পুলিশ, আওয়ামী লীগের নেতা-কর্মী ও ব্যবসায়ীরা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর থানা এলাকাগুলোকে মাদকমুক্ত করে তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের প্রত্যয় ব্যক্ত করেন।