মাদক নিয়ে ঝগড়ায় তরুণ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কানাইঘাটে রাতের বেলা দুর্বৃত্তরা এক তরুণকে কুপিয়ে খুন করেছে। ঘটনাস্থল থেকে মাদক গ্রহণের উপকরণ পাওয়ায় পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মাদক নিয়ে ঝগড়ায় এ খুন হতে পারে।নিহত তরুণের নাম নূর মিয়া (২৮)। কানাইঘাটের সীমারবাজার এলাকায় গত বুধবার এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। পুলিশ জানায়, বুধবার রাত ১১টার দিকে সীমারবাজারের পাশে কয়েকজন লোক মদ পান করছিলেন। নূর মিয়াও সেখানে ছিলেন। ঘণ্টা খানেক পর নূর মিয়াকে রক্তাক্ত অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখে লোকজন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। নূর মিয়া সীমারবাজার পাশের লামাদলইকান্দি গ্রামের বাসিন্দা।কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাই জানান, মরদেহে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।