মাদক নেই বললেও ইয়াবাসহ গ্রেপ্তার দেখিয়ে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুমন নামের এক মাদক ব্যবসায়ীকে আটকের পর বলা হলো তাঁর কাছে কোনো ইয়াবা বড়ি পাওয়া যায়নি। কয়েক ঘণ্টা পরই ২১টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার দেখিয়ে মামলা করা হলো তাঁর নামে।
বুধবার সন্ধ্যা সাতটার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে ইয়াবা বড়িসহ সুমনকে গ্রেপ্তার করার বিষয়টি জানতে পেরে যোগাযোগ করা হয় ডিবির উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমানের সঙ্গে। তিনি সুমনকে আটক করার বিষয়টি নিশ্চিত করলেও তাঁর কাছে কোনো ইয়াবা বড়ি পাওয়ার কথা অস্বীকার করেন।
গতকাল বিকেলে জিল্লুর রহমান বলেন, সুমনের কাছে ২১টি ইয়াবা বড়ি পাওয়া গেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি করে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সাভার ডিবির দেখভালের দায়িত্বে থাকা ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।