প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাদক গ্রহণের সময় নয়জনকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুল এলাকা থেকে নিরাপত্তা কর্মকর্তা মো. আজিম উদ্দিন তাঁদের আটক করেন।জানা যায়, গতকাল সুইমিং পুল এলাকায় বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের দুই ছাত্র বহিরাগত সাতজনকে নিয়ে গাঁজা সেবন করছিলেন। এ সময় সহকারী নিরাপত্তা কর্মকর্তা আজিম উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের আটক করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যদের কাছে তাঁদের হস্তান্তর করা হয়। প্রক্টরিয়াল বডির সদস্যরা মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেন।সহকারী প্রক্টর মো. আবদুল্লাহ হেল কাফী বলেন, আর কোনো দিন মাদক নেবেন না—এই প্রতিজ্ঞা করেছেন বলে তাঁদের ছেড়ে দেওয়া হয়।