মাদক পাচার মামলায় তিনজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক পাচারের দায়ে মাগুরায় এক নারীসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। জেলা ও দায়রা জজ মো. রুহুল আমিন গত সোমবার এ রায় দেন।সাজা পাওয়া ব্যক্তিরা হলেন ঝিনাইদহের নেওয়ামতপুরের দাউদ মণ্ডলের স্ত্রী হামিদা খাতুন (৩৪), একই জেলার বলরামপুর গ্রামের লতিফ তরফদার (৪২) ও ফরিদপুরের সুতারডাঙ্গা গ্রামের বিদ্যুত্ মোল্লা (৩৫)। মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ৩০ অক্টোবর সাজা পাওয়া ব্যক্তিরা ৮৪ বোতল ফেনসিডিল নিয়ে ঝিনাইদহ থেকে মোটরসাইকেলে করে ফরিদপুর যাচ্ছিলেন। পথে মাগুরার শালিখার পুলুম ক্যাম্পের পুলিশ তাঁদের ওই ফেনসিডিলসহ আটক করে। ওই ঘটনায় ক্যাম্পের তত্ত্বাবধায়ক উপপরিদর্শক আবদুস সালাম বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা করেন।