মাদক পাচারকারী সন্দেহে গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় মাদক পাচারকারী সন্দেহে গতকাল সোমবার পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: সদর উপজেলার গোবিন্দকাটি গ্রামের শাহাজুল ইসলাম (২৫), বল্টু গাজী (২৪), মশিয়ার রহমান (২২) ও আলী হোসেন (২৩)।জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক মাহাবুবর রহমান জানান, গতকাল ভোর চারটার দিকে যুগিবাড়ী এলাকা থেকে ওই চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।