মাদক পাচারের অভিযোগে জুড়ীতে আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর সীমান্ত দিয়ে মাদক পাচারকালে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) টহল দল গতকাল মঙ্গলবার ভোরে খায়রুল ইসলাম (৩৫) নামে এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাঁর বাড়ি উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল গ্রামে।এ ঘটনায় খায়রুলকে আসামি করে গতকাল বিকেলে বড়লেখা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন জানান, আটক যুবককে আদালতের মাধ্যমে মৌলভীবাজার হাজতে পাঠানো হয়েছে।