মাদক পাচারের দায়ে দুজনের জেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের রামু উপজেলায় মাদক বিক্রি ও পাচার করার দায়ে একজন নারীসহ দুজনকে পৃথক মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদ মোহামঞ্চদ ছাইদুল হক এই আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: কুতুপালং শরণার্থী ক্যাম্পের হাফেজা খাতুন (২৫) ও কাউয়ারখোপ পূর্বপাড়ার সাইফুল ইসলাম (৩৫)। হাফেজা খাতুনকে দুই বছর এবং সাইফুলকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।