মাদক প্রতিরোধে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল সোমবার সকাল ১০টায় মাদক প্রতিরোধে শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল ‘মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন’। পৌরসভার বাউসী বাজার এলাকায় উপজেলা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে ও বাউসী বাঙ্গালী উচ্চবিদ্যালয়ের সহায়তায় এসব কর্মসূচির আয়োজন করা হয়। মাদক প্রতিরোধে বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রা শুরু করা হয়। শোভাযাত্রাটি বাউসী বাজার প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফ্লোরা বিলকিস জাহান। এতে বক্তৃতা করেন ব্র্যাক জামালপুর জেলা কার্যালয়ের ব্যবস্থাপক মঞ্জুরুল ইসলাম, জেলা ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলাম প্রমুখ।