মাদক প্রতিরোধে কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তাড়িয়াপাড়া গ্রামের বাসিন্দারা গত মঙ্গলবার রাতে এলাকায় মাদকের হাত থেকে তরুণ সমাজকে রক্ষায় একটি কমিটি গঠন করেছে। ওই কমিটি সূত্রে জানা গেছে, পৌরসভার তাড়িয়াপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে হেরোইন, গাঁজা এবং ইয়াবা বিক্রি হয়ে আসছিল। এতে এলাকার অনেক তরুণ ক্রমান্বয়ে মাদকাসক্ত হয়ে পড়ে। এলাকায় অপরাধও বেড়ে যায়। এ কারণে মঙ্গলবার রাতে গ্রামের একটি বাড়িতে বৈঠক করে মাদক প্রতিরোধে কমিটি গঠন করা হয়। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল উদ্দিন জানান, এই কমিটিকে আইনি সহায়তা দেওয়া হবে।