মাদক প্রতিরোধে মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখতে গতকাল শুক্রবার মতবিনিময় সভা হয়েছে। নগরের বাবু খাঁ এলাকায় রংপুর সিটি করপোরেশনের উদ্যোগে এ সভা হয়।
বিকেলে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল করিম। এতে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ, পুলিশ সুপার আবদুর রাজ্জাক প্রমূখ।
সরফুদ্দীন আহমেদ বলেন, রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না। এ জন্য জনগণকে এগিয়ে আসতে হবে।