মাদক প্রতিরোধে পথসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক, যৌন হয়রানি ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে মৌলভীবাজার জেলা যুব সংস্থার উদ্যোগে পথসভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের চৌমোহনা চত্বরে ঘণ্টাব্যাপী এই সভায় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। এতে সভাপতিত্ব করেন যুব সংস্থার সভাপতি আবদুল আলীম। প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মো. ফজলুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিক, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, মাদক অধিদপ্তরের সহকারী উপপরিচালক সুবোধ কুমার বিশ্বাস প্রমুখ।