প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক প্রতিরোধে কক্সবাজারের টেকনাফে গতকাল বৃহস্পতিবার আলোচনা সভা হয়েছে। এজাহার বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলী চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোজাহিদ উদ্দিন। বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফের পরিদর্শক মো. ইব্রাহীম খান, মহিলাবিষয়ক কর্মকর্তা মো. আলমগীর, শিক্ষক আশেক উল্লাহ ফারুকী, ছাত্রী নাফিজা আকতার, সাদিকা হোসেন প্রমুখ। সভায় বিদ্যালয়ের চার শতাধিক ছাত্রী উপস্থিত ছিল। সভায় ইয়াবা ব্যবসা ও পাচার বন্ধ করার জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করার জন্য টেকনাফের মানুষের প্রতি আহ্বান জানায় নাফিজা ও সাদিকা। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি|