মাদক বহনের দায়ে দুই তরুণের দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক বহনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত কোটালীপাড়ায় আশরাফুল মজুমদার (২২) ও রাজীব সরদার (২০) নামে দুই তরুণকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন। গত মঙ্গলবার রাতে আদালতের বিচারক মোহামঞ্চদ মিকাইল এ রায় দেন। আশরাফুল উপজেলার ডহরপাড়া গ্রামের মোজাহার মজুমদারের ছেলে ও রাজীব গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া গ্রামের মঞ্জু সরকারের ছেলে। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানান, মঙ্গলবার বেলা তিনটার দিকে কোটালীপাড়ার বড়ইভিটা বাজার থেকে পুলিশ তাঁদের সন্দেহবশত আটক করে। এ সময় তাঁদের দেহ তল্লাশি করে ২৫ গ্রাম গাঁজা পাওয়া যায়।