মাদক বহনের দায়ে দুই নারীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর রেলওয়ে জংশন এলাকা থেকে গতকাল মঙ্গলবার গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। দণ্ড পাওয়া নারীরা হলেন: গাজীপুর সদর উপজেলার সামন্তপুর এলাকার মিতু আক্তার (১৯) ও সাথী বেগম (২০)।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গতকাল বিকেলে গাজীপুর রেলওয়ে জংশন এলাকায় অভিযান চালিয়ে মিতু ও সাথীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩০০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে গাজীপুরের নির্বাহী হাকিম ম্যা ম্যা চিং তাঁদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। একই সঙ্গে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ডের আদেশ দেন। গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।