মাদক বহনের দায়ে বাসচালক ও সহকারীর সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়া বাসচালক ও তাঁর সহকারীকে ভ্রাম্যমাণ আদালতে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম প্রধান গতকাল শনিবার এই দণ্ড দেন।সাজাপ্রাপ্তরা হলেন, যাত্রীবাহী বাস নাবিল পরিবহনের চালক মো. ফিরোজ (৪২) ও তাঁর সহকারী মো. রফিক (৩৫)।শেরপুর থানার পুলিশের এসআই আলহাজ উদ্দিন জানান, শুক্রবার রাত তিনটার দিকে উপজেলার ফুডভিলেজ রেস্তোরাঁ এলাকায় দিনাজপুর থেকে ঢাকাগামী বাস নাবিল পরিবহনে তল্লাশি করে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।