মাদক বিক্রি ও সেবনের দায়ে ১৬ জনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত গত মঙ্গলবার ও গতকাল বুধবার দিনাজপুরের বিরামপুর ও হাকিমপুর, বগুড়ার শেরপুর এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক বিক্রি ও সেবনের দায়ে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:দিনাজপুর: ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার সন্ধ্যায় বিরামপুর উপজেলায় মাদক বিক্রির দায়ে কলেজপাড়ার জামাল হোসেনকে এক বছর ও সেবনের অভিযোগে জোতবাণী ইউনিয়নের সাগাইঘাটা গ্রামের মাদকসেবী রেজাউল ইসলাম (৪০), দেউল গ্রামের আ. রহিম (৩৬), কেটরা গ্রামের হাফিজুর রহমান (৩২) এবং ধনসা গ্রামের শাহজাহান আলীকে (৪৫) ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন।হাকিমপুর: থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দীন জানান, উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের আবদুল গফুরের ছেলে আবু জোবায়ের সুমন (২৩) দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন। গতকাল তাঁর আচরণে পরিবারের সবাই অতিষ্ঠ হয়ে সুমনকে পুলিশে সোপর্দ করে। পরে বেলা একটায় বিচারক ও ইউএনও মো.তোফাজ্জল হোসেন তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।শেরপুর (বগুড়া): ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান মাহবুবুর রহমান গত মঙ্গলবার রাতে উপজেলার দুজন মাদক বিক্রেতা ও সাতজন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। এর মধ্যে উপজেলার মির্জাপুর গ্রামের হেরোইন বিক্রেতা শাবান আলীকে দুই বছর এবং গাঁজা বিক্রেতা আয়রা গ্রামের শফিকুল ইসলামকে এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া বনমরিচা গ্রামের মাদকসেবী বেলাল হোসেন, আন্দিকুমড়ার আমিনুল ইসলাম, গাড়িদহের সোহরাব হোসেন ও আবদুল মান্নান, গোসাইপাড়ার সাধন দাস, শাজাহানপুর উপজেলার জামালপুর গ্রামের হেলাল উদ্দিন চৌধুরীকে এক বছর করে সশ্রম কারাদণ্ড এবং শেরপুর খন্দকার টোলা গ্রামের মো. রাব্বিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।পীরগঞ্জ (ঠাকুরগাঁও): মঙ্গলবার রাতে ইউএনও পৌরসভার গুয়াগাঁও মহল্লার মো. ইউসুফ আলীকে মাদক সেবনের অপরাধে আটক করেন। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. আবদুর রউফ মণ্ডল তাৎক্ষণিকভাবে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।