মাদক বিক্রি ও সেবনের দায়ে ৮ জনের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মাদক বিক্রি ও সেবনের দায়ে আটজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। এ ছাড়া আর্থিক জরিমানা করা হয়েছে একজনকে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম রেলস্টেশন, চান্দগাঁও এবং বায়েজিদ এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাৎ হোসেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, চট্টগ্রাম রেলস্টেশনে গাঁজা সেবন ও বিক্রি করার দায়ে মিনু বেগমকে তিন মাস, মো. ওজিউল্লাহ ও মো. আবদুর রহমানকে এক মাস, মো. বেলাল ও মো. সোহেলকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। মদ বিক্রির দায়ে চান্দগাঁও এলাকায় আবদুল হালিমকে ছয় মাস এবং নূপুর আক্তার ও জেসমিন বেগমকে দুই মাসের সাজা দেওয়া হয়। আর বায়েজিদ এলাকায় মাদক বহনের দায়ে লাকী বেগমকে এক হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাৎ হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০-এর আওতায় অভিযুক্ত ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়েছে।