মাদক বিক্রিতে বাধা দেওয়ায় দোকানে হামলা, ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদকদ্রব্য বিক্রিতে বাধা দেওয়ায় দুটি দোকানে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল সন্ত্রাসী। গত সোমবার বিকেলে বসুরহাট পৌরসভার মহাজন দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন ওরফে মিকন ও ছালাউদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।হামলার ঘটনায় ব্যবসায়ী মহিউদ্দিন লিটন ও আবুল কাশেমসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী তাজউদ্দিন বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা করেছেন।