মাদক বিক্রির অভিযোগে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় মাদক বিক্রির অভিযোগে গতকাল বুধবার এক নারীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে আড়াই শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পুলিশ সূত্রের ভাষ্যমতে, উপজেলার পশ্চিম কাঁঠালতলী এলাকার বাসিন্দা ওই নারী (৪০) কয়েক বছর ধরে নিজের বাড়িতে গাঁজাসহ নানা ধরনের মাদক বিক্রি করে আসছিলেন। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।