মাদক বিক্রির দায়ে দুজনকে কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে মাদক বিক্রির দায়ে দেলোয়ার হোসেন ও মাসুম মিয়া নামের দুই ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম জাহিদ হোসেন গত বৃহস্পতিবার রাতে এ রায় দেন।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, শহরের নিতাইগঞ্জ ও তামাকপট্টি এলাকায় গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে গাঁজাসহ দেলোয়ার ও মাসুমকে গ্রেপ্তার করা হয়।